আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মে || ত্রিপুরার সেপাহিজলা অভয়ারণ্যে আনন্দের বার্তা। একটি বাঘিনী জন্ম দিয়েছে তিনটি সুস্থ ও মিষ্টি বাঘ শাবক। বন দপ্তরের সূত্রে জানা গেছে, মা ও শাবকরা সুস্থ আছে এবং তাদের সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। এই নতুন প্রাণগুলির আগমন শুধু অভয়ারণ্যের জন্য নয়, বরং গোটা রাজ্যের বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সাফল্য। এই বাঘ শাবকরা আগামী দিনে বনের ভবিষ্যৎ রাজা ও রাণী হয়ে উঠবে। বন্যপ্রাণী প্রেমীদের মধ্যে এই খবরে উচ্ছ্বাসের সঞ্চার হয়েছে, এবং আশা করা হচ্ছে তারা নিরাপদে ও সুস্থভাবে বড় হয়ে উঠবে।
