ত্রিবর্ন রঞ্জিত জাতীয় পতাকা হাতে নিয়ে র‍্যালী অনুষ্ঠিত

সুব্রত দাস, গন্ডাছড়া, ২৩ মে || ‘মেরা ভারত মহান হে। সবসে পেহেলে দেশ, বাদমে অর কুচ। উই আর ইন্ডিয়ান। ভারত মাতা কি জয়। সৈনিক বন্ধুরা আগে বারো। হাম তুমহারা সাথ হে। সিঁদুর অপারেশন চলছে চলবে।’ শুক্রবার এমন শ্লোগানে মুখরিত ছিল গোটা গন্ডাছড়া মহকুমা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে এই আওয়াজ তুলে মুখরিত করে গোটা গন্ডাছড়া মহকুমাকে।
গোটা দেশের সাথে তাল মিলিয়ে শুক্রবার গন্ডাছড়া মহকুমায়ও তিরঙ্গা যাত্রা সংগঠিত করে রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের বিজেপি সংগঠন। এদিন বেলা একটায় রাইমাভ্যালি মন্ডল কমিটির উদ্যোগে গন্ডাছড়া মহকুমার নারায়ণপুর বাজার সংলগ্ন রাইমা সাইমা টাউন হল ময়দানে জমায়েত শেষে ত্রিবর্ন রঞ্জিত জাতীয় পতাকা নিয়ে একটি র‍্যালী মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে। দেশের সেনা, আধা সেনা সহ সকল অংশের ফোর্সদের ধন্যবাদ, অভিনন্দন এবং সম্মান জানিয়ে ভারত মাতার শ্লোগানে মুখরিত র‍্যালীটির নেতৃত্বে ছিলেন মন্ডল সভাপতি ধন্যমানিক ত্রিপুরা, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, জেলা সভাপতি প্রতিরাম ত্রিপুরা এবং প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। বিজেপি দলের রাইমাভ্যালী মন্ডলের উদ্যোগে শুক্রবারের ওই তিরঙ্গা র‍্যালীতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মহকুমার সকল অংশের মানুষ জন যোগ দেয়। শুক্রবারের এই র‍্যালীটি ছিল সিঁদুর অপারেশনের সমর্থনে এবং আতঙ্ক পাকিস্তানের বিরুদ্ধে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*