আবার চুরি আগরতলা প্রেস ক্লাবে! লিফট নির্মাণ সামগ্রী নিয়ে চম্পট চোরের দল

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন || রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত আগরতলা প্রেস ক্লাবে আবারো চুরির ঘটনা ঘটেছে। প্রেস ক্লাবে চলমান লিফট নির্মাণ কাজের জন্য রাখা লোহার রড এবং অন্যান্য নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা।
ঘটনাটি ঘটে গভীর রাতে। সকালে কাজে এসে শ্রমিকেরা দেখতে পান, কাজের জন্য রাখা রড এবং বিভিন্ন নির্মাণ সামগ্রী সেখান থেকে উধাও।
এক শ্রমিক জানান, প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকার সামগ্রী চুরি হয়েছে। এমন ঘটনার ফলে নির্মাণকাজে বিঘ্ন ঘটছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে থানায় মৌখিকভাবে জানানো হয়েছে বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এটি আগরতলা প্রেস ক্লাবে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দ্বিতীয় চুরির ঘটনা। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে সাংবাদিক মহলে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*