ঐতিহ্যবাহী খারচি মেলার প্রস্তুতি চলছে জোরকদমে, নজর রাখছেন প্রশাসনিক কর্তারা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন || ত্রিপুরার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব খারচি মেলাকে সামনে রেখে চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে জোরকদমে চলছে প্রস্তুতির কাজ। আসন্ন মেলাকে কেন্দ্র করে মন্দির চত্বরে পরিকাঠামোগত উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার এই প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতে চতুর্দশ দেবতা মন্দির পরিদর্শনে যান পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। মন্দির চত্বর ঘুরে দেখার পাশাপাশি তিনি আধিকারিক ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন।
সভাধিপতি জানান, “খারচি মেলা শুধু ধর্মীয় নয়, এটি ত্রিপুরার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। তাই দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
প্রসঙ্গত, প্রতিবছর খারচি উৎসবে হাজার হাজার মানুষ অংশ নেন। এবছরও বিশাল সংখ্যক ভক্ত ও পর্যটকের সমাগম আশা করা হচ্ছে। প্রশাসনের তরফ থেকে যানবাহন নিয়ন্ত্রণ, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা ও আলোকসজ্জার উপরও বিশেষ নজর রাখা হয়েছে বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*