আদিবাসী সম্প্রদায়ের উপর অত্যাচার: প্রমাণসহ বিজেপি’র বিরুদ্ধে ত্রিপুরা কংগ্রেসের অভিযোগ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন || বুধবার রাজধানীর কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শ্রী ডঃ বিক্রান্ত ভুরিয়া।

সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে আদিবাসী সম্প্রদায়ের উপর চরম অত্যাচার করা হচ্ছে। প্রমাণ স্বরূপ এমন এক লজ্জাজনক ঘটনার ভিডিও চিত্র ও অন্যান্য তথ্য উপস্থাপন করা হয়, যেখানে দেখা যায় বিজেপি নেতারা আদিবাসীদের উপর প্রস্রাব করছে। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, এই ঘটনা শুধু মধ্যপ্রদেশ নয়, সারা দেশের আদিবাসী জনগণের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলমান বঞ্চনা ও নির্যাতনের প্রতিফলন।

ডঃ বিক্রান্ত ভুরিয়া এই ঘটনাকে আদিবাসী সম্প্রদায়ের মর্যাদায় আঘাত বলেও মন্তব্য করেন এবং দোষীদের শাস্তির দাবি জানান। তিনি বলেন, দেশের সংবিধান এবং গণতান্ত্রিক কাঠামোকে অবমাননা করে এমন জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাতে হবে সকলের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*