মাদকবিরোধী দিবস উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও রক্তদান শিবির : নেতৃত্বে মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন || সর্বনাশা নেশাদ্রব্যের বিরুদ্ধে লড়াইয়ে আজ গোটা দেশ একজোট। নেশাদ্রব্য পাচার রোধ ও নেশাকারবারীদের শিকড় উপড়ে ফেলার উদ্দেশ্যে ত্রিপুরা পুলিশ ও নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) রাজ্যের যুবসমাজকে রক্ষায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

বুধবার মাদকদ্রব্যের অপব্যবহার ও আন্তর্জাতিক অবৈধ পাচার বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো-আগরতলা জোনালের যৌথ উদ্যোগে উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে এক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এক সুসজ্জিত মোটরবাইক সচেতনতামূলক র‍্যালির শুভ সূচনা করেন। উমাকান্ত একাডেমি চত্বর থেকে এই র‍্যালি শুরু হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেয়।

একইসাথে, মুখ্যমন্ত্রী উমাকান্ত একাডেমিতে অনুষ্ঠিত রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রক্তদাতাদের অভিনন্দন জানান এবং তাঁদের এই মহৎ উদ্যোগের জন্য সাধুবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক, এনসিবি-র উচ্চপদস্থ আধিকারিকগণ, পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তি সহ বহু বিশিষ্টজন।

মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “মাদকমুক্ত ত্রিপুরা গড়াই আমাদের অঙ্গীকার। মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জনসচেতনতাই এই লড়াইয়ে সবচেয়ে বড় হাতিয়ার।”

অনুষ্ঠান শেষে সমাজের সর্বস্তরের মানুষ মাদকবিরোধী শপথ নেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*