আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে ত্রিপুরায় সচেতনতামূলক র‌্যালি আয়োজনে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন || আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার আগরতলা শহরে এক সচেতনতামূলক র‌্যালীর আয়োজন করে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি, ত্রিপুরা শাখা।

র‌্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন হয় শহরের রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ পথ অতিক্রম করে ফের শতবার্ষিকী ভবনের সামনে এসে শেষ হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডঃ তপন মজুমদার, ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির ত্রিপুরা শাখার সভাপতি ও অন্যান্য পদস্থ কর্মকর্তারা। অংশগ্রহণ করেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ছাত্রছাত্রী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে মাদকের অপব্যবহার, ক্ষতিকর প্রভাব এবং অবৈধ পাচারের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
র‌্যালীতে অংশগ্রহণকারীরা মাদকের অপব্যবহার রোধে বিভিন্ন শ্লোগান ও ব্যানার বহন করেন। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*