আন্তর্জাতিক ডেস্ক ।। পেন্টাগন পূর্ব ইউরোপে এবং বাল্টিক সাগরের নিকটবর্তী দেশসমূহে প্রায় ৫ হাজার পদাতিক বাহিনী, যুদ্ধ ট্যাংক এবং ভারী অস্ত্রসস্ত্রে সজ্জিত করবে বলে নিউ ইয়ক টাইমস-এর বরাতে জানিয়েছে আল জাজিরা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদের উল্লিখিত আলোচনা পর্যালোচনা শেষে পত্রিকাটি জানায়, স্নায়ূ যুদ্ধোত্তর সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ গ্রহণ করলো।
আল জাজিরার সাংবাদিক ডেনিয়াল লেক ওয়াসিংটন থেকে জানান, নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় পেন্টাগণ কর্মকর্তা জানান বিষয়টির ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে মার্কিন সিনেটরগণ। আইনটির ব্যাপারে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ইতিপূর্বে তাদের নিরাপত্তায় পূর্ব ইউরোপিয়ান দেশ এবং কিছু ব্লাটিক সাগরের তীরবর্তী দেশ স্বল্প পরিসরে অস্ত্র ও সেনা পাঠাতে পারত। তবে এখন সেটি ব্যাপকভাবে করা হবে।
লেক আরো জানান, দেশগুলোর সীমান্ত এলাকায় রাশিয়ায় কৃতকর্মে ভীতি প্রকাশ করেছে দেশগুলো। আর তার প্রেক্ষিতেই তাদের জরুরী সেনা সাহায্যের প্রয়োজন বলে জানিয়েছে দেশগুলোর সরকার। ওই প্রতিবেদক আরো জানান, এইটি হচ্ছে এক প্রকার নির্দশন যে পরিস্থিতি ক্রমেই পরিবর্তিত হচ্ছে।
