অরুণ দেবের ৩৬’তম শহীদ দিবসে রক্তদান শিবিরের আয়োজন এসএফআই সদর বিভাগের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুলাই || শহীদ ছাত্র নেতা অরুণ দেব-এর ৩৬’তম শহীদ দিবস পালন করা হল মঙ্গলবার। এই উপলক্ষে এসএফআই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে ছাত্র যুব ভবনে এক স্মরণ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব, সদস্যবৃন্দ এবং বহু ছাত্রছাত্রী। বক্তারা শহীদ অরুণ দেবের আত্মত্যাগ, আদর্শ ও ছাত্র আন্দোলনের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন।
এদিন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। বহু ছাত্র-যুবক স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে অংশগ্রহণ করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই ধরনের সামাজিক কর্মসূচিকে তারা গুরুত্ব দিয়ে দেখে। শহীদ অরুণ দেবের আত্মবলিদান শুধু ইতিহাস নয়, আগামী প্রজন্মের কাছে এক সংগ্রামের অনুপ্রেরণা বলেই মন্তব্য করেন নেতৃত্বরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*