ত্রিপুরার কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর উপহার, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ২০’তম কিস্তি প্রদান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ আগস্ট || দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের অন্নদাতা কৃষকদের সম্মানার্থে শনিবার প্রদান করা হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) প্রকল্পের ২০’তম কিস্তি। উত্তরপ্রদেশের বারানসীর বানাউলিতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশজুড়ে প্রায় ৯.৭০ কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ২০,৫০০ কোটি টাকা হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
এই ঐতিহাসিক উপলক্ষে আজ অরুন্ধতীনগরের রাজ্য কৃষি অনুসন্ধান কেন্দ্রে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে রাজ্যের কৃষক ভাই-বোনদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি জানান, এই কিস্তিতে ত্রিপুরার ২,৮৪,০০০ জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট ৪৫.৪৩ কোটি টাকা সরাসরি ট্রান্সফার করা হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, “এই প্রকল্প প্রধানমন্ত্রীর কৃষকপ্রেম, স্বচ্ছ প্রশাসনের অঙ্গীকার এবং ডিজিটাল ভারত নির্মাণে বিশ্বাসের এক উজ্জ্বল নিদর্শন। কৃষক সমাজের কল্যাণে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*