আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট || আজ মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮’তম আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি। এদিন সকালে কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়, যা আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরবর্তীতে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে স্থাপিত ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।
কমিটির সদস্যরা জানান, দেশের স্বাধীনতার জন্য ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ চিরস্মরণীয় এবং নতুন প্রজন্মকে তার আদর্শে অনুপ্রাণিত করাই তাদের উদ্দেশ্য।
