আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট || স্বদেশী পণ্যের ব্যবহার বৃদ্ধি ও বিদেশি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে রবিবার বনকুমারি বাজারের নাটমন্দির প্রাঙ্গণে এক পথসভা আয়োজন করে স্বদেশী জাগরণ মঞ্চ মহানগর। সভার পর বাজার প্রাঙ্গণে এক সুসংগঠিত মিছিল বের করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বদেশী ও বিদেশি পণ্যের তালিকা বিতরণ করা হয়।
সভাটি মহানগর সংযোজক ইন্দ্রজিৎ দেবের পুরোহিত্যে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন স্বদেশী জাগরণ মঞ্চের অখিল ভারত প্রচার প্রমুখ ড. ধর্মেন্দ্র দুবেজি, প্রান্ত সংযোজক শিবাজী বোস, বিচার বিভাগীয় প্রমুখ সুব্রত গোপ এবং মহানগরের আধিকারিক বিজয় কান্তি বণিক, চিত্তরঞ্জন দেব, সুস্মিতা দাস, যুবা প্রমুখ অভিষেক দাসসহ অন্যান্য কার্যকর্তারা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে শহরের বিভিন্ন বাজার এলাকায় এ ধরনের প্রচারমূলক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।
