এমএলএ হোস্টেল কাণ্ডে বড় পদক্ষেপ, যীষ্ণু দেববর্মণের পুত্রের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ সেপ্টেম্বর || এমএলএ হোস্টেলে তিপ্রা মথা বিধায়ককে হুমকি দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজ্য রাজনীতিতে। এই ঘটনায় রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা বর্তমান তেলেঙ্গানার রাজ্যপাল যীষ্ণু দেববর্মণের পুত্র পথিক দেববর্মণের বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের করেছেন তিপ্রা মথা বিধায়ক ফিলিপ কুমার রিয়াং।
সূত্রের খবর, আগরতলার এনসিসি থানায় দায়ের হওয়া এই এফআইআরে ফিলিপ কুমার রিয়াং অভিযোগ করেন যে, এমএলএ হোস্টেলের ভেতরে তাঁকে ভয় দেখানোর চেষ্টা করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার জেরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিক প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। অন্যদিকে তিপ্রা মথা নেতৃত্বও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যের ক্ষমতাসীন ও শরিক শিবিরে এই ঘটনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*