ধনপুরে নবনির্মিত দ্বিতল মৎস্য বাজারের উদ্বোধন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ সেপ্টেম্বর || সিপাহীজলা জেলার ধনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধনপুর বাজারে বুধবার ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে নবনির্মিত দ্বিতল মৎস্য বাজারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ভারত সরকারের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ও স্থানীয় বিধায়ক বিন্দু দেবনাথ। এছাড়াও মৎস্য দপ্তরের আধিকারিক ও এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী সুধাংশু দাস জানান, “নবনির্মিত এই বাজার শেড উন্মুক্ত হওয়ায় ধনপুর সহ আশপাশ এলাকার মৎস্য ব্যবসায়ী এবং ক্রেতা-বিক্রেতারা ভীষণভাবে উপকৃত হবেন।”
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের আশা, এই আধুনিক বাজার শেড এলাকায় অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*