গন্ডাছড়ায় কংগ্রেসে ১৯ পরিবারের ৫৫ ভোটারের যোগদান

সুব্রত দাস, গন্ডাছড়া, ১৪ সেপ্টেম্বর || রবিবার বিকেলে রাইমাভ্যালি ব্লক কংগ্রেসের উদ্যোগে লক্ষীপুর এডিসি ভিলেজের হলুদঝাড়ি গ্রামে আয়োজিত এক যোগদান সভায় বিজেপি ও তিপ্রা মথা দল ছেড়ে ১৯টি পরিবারের মোট ৫৫ জন ভোটার ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন।
এই অনুষ্ঠানে দলের জেলা সভাপতি নিধু মারাক উপস্থিত থেকে নবীন ভোটারদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন। সভায় আরও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য মানিক দেব, ব্লক সভাপতি রঞ্জিত ত্রিপুরা, কংগ্রেস নেতা রাজীব চাকমা, বিশ্বজিৎ বণিক, ক্ষিতিশ দাসসহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব।
কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন, আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দলকে সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যেই এ ধরনের যোগদান সভার আয়োজন করা হচ্ছে। নবীন ভোটারদের যোগদানের ফলে কংগ্রেসের ভিত্তি আরও মজবুত হবে এবং ভবিষ্যতে এর ইতিবাচক প্রভাব দেখা যাবে বলে তাদের দাবি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*