বিএসি বৈঠকে সিদ্ধান্ত, আগামী ১৯শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার অষ্টম অধিবেশন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর || আগামী ১৯শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অষ্টম অধিবেশন। পাঁচ দিনব্যাপী এই অধিবেশন চলবে ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত। সোমবার অনুষ্ঠিত বিজনেস অ্যাডভাইজরি কমিটির (বিএসি) বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অধিবেশনের কর্মসূচি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধূরী, বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, বিধায়িকা কল্যাণী সাহা রায় সহ অন্যান্য সদস্যরা।
অধিবেশনের আলোচনাকে রাজ্যের গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতার এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন জনস্বার্থমূলক বিষয়, প্রশাসনিক কার্যক্রম এবং নীতি-নির্ধারণমূলক সিদ্ধান্ত এই অধিবেশনে আলোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*