ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে মুখ্যমন্ত্রীর বার্তা: উন্নয়নের পথে প্রকৌশলীদের ভূমিকা অনন্য

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর || উন্নয়ন যাত্রা ও জাতি গঠনে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তাঁর মতে, প্রকৌশলীদের মেধা, নিষ্ঠা ও উদ্ভাবনী শক্তি ভবিষ্যৎকে নতুন দিশা দেখায়।
সোমবার রাজধানীর প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত ৫৮’তম ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারী জনস্বাস্থ্য দপ্তর (PWD) ও দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া), ত্রিপুরা স্টেট সেন্টারের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের রাজ্য তথা দেশের সর্বাঙ্গীণ উন্নয়নে প্রকৌশলীদের অবদান অপরিসীম। তাঁদের নিরলস পরিশ্রম ছাড়া আধুনিক সমাজ কল্পনা করা যায় না।”
অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। দিনটিকে স্মরণীয় করে তুলতে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*