গোপাল সিং, খোয়াই, ১৫ সেপ্টেম্বর || ভোরের অন্ধকারে আবারও পাচারচক্রের পরিকল্পনায় ভাটা দিল বিএসএফ। সোমবার ভোরে ১০৪ ব্যাটালিয়ন বিএসএফ-এর ই কোম্পানির জওয়ানরা খোয়াই থানার অন্তর্গত পাহারমুড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৪টি বড় প্যাকেটে রাখা মোট ৬৬১টি দামী শাড়ি বাজেয়াপ্ত করেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এসব শাড়ি অবৈধভাবে বাংলাদেশে পাচার করার চেষ্টা চলছিল। তবে অভিযানের আঁচ পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।বিএসএফ সূত্রে জানা যায়, বাজেয়াপ্ত শাড়িগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা। বাজেয়াপ্ত সামগ্রী পরবর্তী আইনি পদক্ষেপের জন্য খোয়াই থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।
