ইঞ্জিনিয়ারদের অবদান স্মরণে রাজধানীতে বিশেষ অনুষ্ঠান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর || সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে সোমবার রাজধানীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৫৮’তম ইঞ্জিনিয়ার্স ডে। অনুষ্ঠানের আয়োজন করে ত্রিপুরা সরকারের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ও দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া), ত্রিপুরা স্টেট সেন্টার। সহযোগিতায় ছিল ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশন ও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর হেরিটেজ পার্ক সংলগ্ন পার্কওয়াটার রিসোর্স স্টেট ইঞ্জিনিয়ার্স অফিস প্রাঙ্গণে। এদিন উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন সেক্রেটারি সত্যব্রত দাস, প্রেসিডেন্ট সূর্য কুমার দেববর্মা এবং চিফ ইঞ্জিনিয়ার সুদন দেববর্মা।
বক্তারা ইঞ্জিনিয়ারদের অবদানকে স্মরণ করে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি গড়ে তুলছেন প্রকৌশলীরা। আধুনিক সমাজ ও জাতি গঠনে তাঁদের ভূমিকা অপরিসীম। অনুষ্ঠানে উপস্থিত ইঞ্জিনিয়ারিং সম্প্রদায়ের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*