গোপাল সিং, খোয়াই, ২২ সেপ্টেম্বর || কাঁকড়াবন থানার মির্জা এলাকায় অঞ্জলি সরকার হত্যা মামলায় বড় সাফল্য পেল পুলিশ। বিধায়কের ভাতিজা সহ মোট ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। গ্রেফতারদের নাম আকাশ দাস, অনুপম মজুমদার (মান্না), কিঙ্কর দাস ও দীপ্তনু দাস (পুছকা)। তবে ঘটনায় আরেক অভিযুক্ত এখনও পলাতক।
এদিকে, রহস্যঘেরা এই হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে সিসিটিভি ফুটেজ থেকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুরো ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, শনিবার রাতে মূল অভিযুক্ত লিটন দাসকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে কাঁকড়াবন থানার পুলিশ। মির্জার গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ধীরে ধীরে পর্দা উঠছে চাঞ্চল্যকর তথ্যের উপর থেকে।
