৫৭’তম দুর্গোৎসব উপলক্ষে ওল্ড ন্যাশনাল ক্লাবের বিশেষ আয়োজন ও অভিনব বাঁশের মন্দির থিম

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর || প্রতি বছরের মতো এবছরও ওল্ড ন্যাশনাল ক্লাবের পক্ষ থেকে দুর্গোৎসবের জাঁকজমকপূর্ণ আয়োজন করা হচ্ছে। এবারের পূজা হচ্ছে তাদের ৫৭’তম বর্ষের পূজা। থিমে থাকছে এক অভিনবত্ব—পুরো প্যান্ডেল ও মূর্তি সাজানো হচ্ছে বাঁশের তৈরি কাল্পনিক মন্দিরের আকারে।
এই বিশেষ প্যান্ডেল নির্মাণের দায়িত্বে রয়েছেন আঁট কলেজের প্রাক্তন শিক্ষক শ্রী নির্মল চন্দ্র দাস ও সন্তোষ দাস। শুধু থিমেই নয়, প্রতিদিনের কর্মসূচিতেও থাকছে নানা চমক। পূজার প্রতিটি দিনই আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কুইজ প্রতিযোগিতা। পাশাপাশি পঞ্চমী দিনে কাপড় বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সোমবার এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি সঞ্জিত ভৌমিক, সম্পাদক মিহির গোপ, কোষাধ্যক্ষ কৃষ্ণ গোপ সহ ক্লাব ও পূজা কমিটির অন্যান্য সদস্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূজার বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন ক্লাব সদস্য অমল গোপ।
পূজা কমিটির পক্ষ থেকে সমগ্র রাজ্যবাসীকে সপরিবারে প্যান্ডেলে এসে পূজা উপভোগ করার আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*