মাতা ত্রিপুরেশ্বরীকে ১০৮ পদ্মের মালা নিবেদন, পুজো দিলেন প্রধানমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর || নবরাত্রির পবিত্র দিনে নবসজ্জিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী নিজ নাম ও গোত্র উল্লেখ করে মায়ের চরণে পুজো নিবেদন করেন এবং সমগ্র ভারতবাসীর মঙ্গল কামনা করেন।
মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তীর মন্ত্রোচ্চারণে সম্পূর্ণ পূজার আচার অনুষ্ঠিত হয়। মন্দির কর্তৃপক্ষের তরফে প্রধানমন্ত্রীকে নামাবলি দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তিনি মাতা ত্রিপুরেশ্বরীকে ১০৮টি পদ্মফুলের মালা, সিল্কের শাড়ি, উদয়পুরের খ্যাতনামা পেঁড়া ও নানা ধরনের ফল নিবেদন করেন।
পূজা সম্পন্ন হওয়ার পর প্রধানমন্ত্রী মন্দির প্রাঙ্গণ প্রদক্ষিণ করেন এবং শিবমন্দিরে গিয়েও পুজো অর্চনা করেন। এদিনের এই বিশেষ মুহূর্তকে ঘিরে উপস্থিত ভক্তদের মধ্যে আনন্দ ও ভক্তিভাবের আবহ ছড়িয়ে পড়ে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*