আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর || রাজধানীর উপকণ্ঠ বটতলায় মঙ্গলবার সকালে এক সড়ক দুর্ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, শিবমন্দির সংলগ্ন রাস্তায় একটি রিকশা ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, রিকশাচালক ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাইক চালককে আঘাত করে। এতে মাথা ও হাতে গুরুতর জখম হন ওই যুবক।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা রিকশা চালককে আটক করে থানায় নিয়ে যায়। আহত বাইক চালককে আশঙ্কাজনক অবস্থায় হাপানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
