স্মার্টফোনের যুগে আইসিডিএস কর্মীদের ক্ষমতায়ন: পিনাকী দাস চৌধুরীর কণ্ঠে সমাজের প্রতি অঙ্গীকার

গোপাল সিং, খোয়াই, ২৭ সেপ্টেম্বর || ত্রিপুরার কল্যাণপুরে শুক্রবার আইসিডিএস প্রকল্পের অন্তর্গত অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে ‘পোষণ’ প্রকল্পকে ডিজিটালাইজ করার লক্ষ্যে স্মার্টফোন তুলে দেওয়া হলো। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার সদস্য পিনাকী দাস চৌধুরী অঙ্গনওয়াড়ি কর্মীদের সমাজের মেরুদণ্ড হিসেবে আখ্যায়িত করে তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রামের উপপ্রধান অসীম দেবরায়, বিশিষ্ট সমাজসেবক নিতাই বল, পূর্ণেন্দু ভট্টাচার্য সহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ।
বিধায়ক পিণাকী দাস চৌধুরী বলেন, “সমাজের সার্বিক উন্নয়নে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীরা অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেন। নবজাতক থেকে শুরু করে গর্ভবতী মা, কিশোরী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিতকরণে তাঁদের অবদান অনস্বীকার্য।” তিনি আরও আশা প্রকাশ করেন যে, এই স্মার্টফোন বিতরণের মাধ্যমে কর্মীরা আরও দক্ষতার সাথে তাঁদের দায়িত্ব পালন করতে পারবেন এবং আগামী দিনেও সমাজের কল্যাণে নিজেদের নিবেদিত রাখবেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*