আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর || রাজ্য সরকার জনগণকেন্দ্রিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্যখাতকে আরও মজবুত ও নাগরিকবান্ধব করে তোলার লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই ধারাবাহিকতায় শুক্রবার রাজধানীর প্রজ্ঞা ভবনে নবনিযুক্ত সাধারণ চিকিৎসক (General Duty Medical Officer) এবং গ্রন্থাগারিকদের হাতে নিয়োগপত্র তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী নবনিযুক্তদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, এই নিয়োগ রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করবেন।
