প্রধানমন্ত্রীর হাত ধরে ১০৮টি BSNL 4G স্যাচুরেশন মোবাইল টাওয়ারের উদ্বোধন, ডিজিটাল সংযোগের নতুন দিগন্ত

গোপাল সিং, খোয়াই, ২৭ সেপ্টেম্বর || শনিবার ভারতজুড়ে ১০৮টি BSNL 4G স্যাচুরেশন মোবাইল টাওয়ারের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা দেশের ডিজিটাল সংযোগ শক্তিশালীকরণের দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হলো। দেশের বিভিন্ন প্রান্তের সাথে সাথে ত্রিপুরার নওগাঁও, মোহনপুর 4G স্যাচুরেশন BTS সাইটকেও বিশেষভাবে এই জাতীয় অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয়।
এই ঐতিহাসিক জাতীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, যিনি নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান— “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজ ওড়িশার ঝাড়সুগুড়া থেকে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। একই সঙ্গে, আমি পশ্চিম ত্রিপুরার বাগবাড়ি, মোহনপুর থেকে ‘সেবা পর্ব’-এ অংশগ্রহণ করেছি।”
সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, “২৭শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে ১০৮টি BSNL 4G স্যাচুরেশন মোবাইল টাওয়ারের উদ্বোধন করেছেন, যা দেশের ডিজিটাল সংযোগকে আরও মজবুত করার ক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ। এই অনুষ্ঠানে অংশগ্রহণের সৌভাগ্য হয়েছিল নওগাঁও, মোহনপুর 4G BTS সাইটে—এই স্মরণীয় জাতীয় অনুষ্ঠানের জন্য ত্রিপুরা থেকে নির্বাচিত হয়েছিল আমাদের এই স্থানটি, যা আমাদের রাজ্যের জন্য গর্বের বিষয়।” নতুন এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট পৌঁছতে পারবে, যা ডিজিটাল ভারতের স্বপ্নপূরণের অঙ্গীকারকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে ধানা করছেন বিশিষ্টজনেরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*