গোপাল সিং, খোয়াই, ০১ অক্টোবর || কৈলাসহর থেকে কুমারঘাট যাওয়ার পথে জাতীয় সড়কে ঘটল এক সড়ক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের জানায়, TR02L-0366 নম্বর একটি গাড়িকে বিপরীত দিক থেকে আসা TR02-0035 নম্বর একটি বলেরো সজোরে ধাক্কা মারে।
সংঘর্ষের জেরে গাড়িটির ব্যাপক ক্ষতি হলেও ভেতরে থাকা চারজন যাত্রী আশ্চর্যজনকভাবে অক্ষত থাকেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
