ধর্মনগর সাব জেল থেকে ছয় কুখ্যাত আসামির পলায়ন, আহত জেল কর্মী

গোপাল সিং, খোয়াই, ০১ অক্টোবর || ত্রিপুরায় কারা নিরাপত্তা নিয়ে ফের উঠল বড় প্রশ্ন। নবমীর ভোরে ধর্মনগরের কালিকাপুর এলাকায় অবস্থিত সাব জেল থেকে পালিয়ে গেল একসাথে ৬ জন কুখ্যাত আসামি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দায়িত্বে থাকা এক জেল কর্মী।
সূত্রের খবর, প্রথমে জেল কর্মীদের ওপর হামলা চালায় আসামিরা। এরপর মূল ফটক ভেঙে পালিয়ে যায় তারা। পলাতকদের মধ্যে রয়েছে কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন, রহিম আলী, সুনীল দেববর্মা, নারায়ণ দত্ত, রোসন আলী এবং আব্দুল পাট্টা। জানা গেছে, এদের মধ্যে একজন অসমের বাসিন্দা এবং অপরজন বাংলাদেশের। প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে একাধিক মামলা ও ভয়ঙ্কর অপরাধের রেকর্ড।
ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। ইতিমধ্যেই পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে জোর তল্লাশি শুরু করেছে। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কড়া নজরদারি জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুততম সময়ে পলাতক আসামিদের গ্রেফতারে বিশেষ টিম গঠন করা হয়েছে।
কারা নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*