সোনামুড়ায় যৌথ বাহিনীর অভিযান: প্রাইভেট কার থেকে কোটি টাকার ফেনসিডিল উদ্ধার

গোপাল সিং, খোয়াই, ০২ অক্টোবর || ত্রিপুরায় আবারও মাদক চক্রের বিরুদ্ধে বড় সাফল্য। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোনামুড়া থানার অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে যৌথ বাহিনী। সিপাহীজলা জেলা পুলিশ, এনসিবি, এসটিএফ ও বিএসএফ-এর সমন্বিত অভিযানে ভোর থেকে গোটা এলাকা ঘিরে তল্লাশি চালানো হয়। রাস্তার ধারে খোলা জায়গায় পরিত্যক্ত অবস্থায় একটি হুন্ডাই ইয়ন প্রাইভেট কার (নম্বর TR03E0798) থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ অবৈধ নেশাজাত দ্রব্য। গাড়িটি ঢাকা অবস্থায় রাখা হলেও তল্লাশিতে ধরা পড়ে বিপুল পরিমাণ ফেনসিডিল।
এনসিবি সূত্রে জানা গেছে, গাড়ির নথি ও ভেতরে থাকা একটি পার্সেলের সূত্র ধরে মূল মাদক কারবারিদের পরিচয় সম্পর্কে প্রাথমিক তথ্য হাতে এসেছে। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের চিহ্নিত করে খুব শিগগিরই গ্রেপ্তার করা হবে। এই সাফল্যে জেলাজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*