বিজয়া দশমীতে সপরিবারে দুর্গা প্রতিমা বিসর্জন করলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ অক্টোবর || বিজয়া দশমীর দিনে স্বর্গীয় মাখন লাল সাহার বাড়ির ঐতিহ্যবাহী ১৫৮’তম দুর্গোৎসবের অংশ হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সপরিবারে দশমীঘাটে উপস্থিত হয়ে নিজের বাড়ির দুর্গা প্রতিমার বিসর্জন সম্পন্ন করেন। এদিন তিনি স্থানীয় বাসিন্দা ও ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন এবং সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা ও আত্মীয়স্বজন।
উল্লেখযোগ্য, স্বর্গীয় মাখন লাল সাহার পরিবারে দীর্ঘদিন ধরে এই ঐতিহ্য পালন হয়ে আসছে, যা এলাকার সাংস্কৃতিক ও ধর্মীয় চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*