ধর্মনগর জেল পলায়ন কাণ্ডে বড় পদক্ষেপ: বরখাস্ত ৫ জেলরক্ষী, বিভাগীয় তদন্ত শুরু

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ অক্টোবর || ধর্মনগর সাব-জেল থেকে ৬ কুখ্যাত আসামি পলায়নের ঘটনায় রাজ্য কারা দপ্তর কড়া পদক্ষেপ নিল। দায়িত্বে গাফিলতির অভিযোগে ৫ জন জেলরক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ জারি করা হয়েছে।
রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বরখাস্তকৃত রক্ষীদের কোনও দায়িত্ব দেওয়া হবে না। এদিকে, পলাতক আসামিদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান জোরদার করেছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*