রাজ্য জুড়ে বনধ ঘিরে হিংসা: নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করে তদন্তের আশ্বাস দিলেন তিপ্রা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা

গোপাল সিং, খোয়াই, ২৪ অক্টোবর || তিপ্রা মথা পার্টির বিধায়ক রঞ্জিত দেববর্মা আজ এক প্রেস বিবৃতিতে বলেন, “ত্রিপুরার নাগরিক সমাজ (CISO) এই সফল বনধে অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা জানাচ্ছে। আমি আশা করি এই বনধ ত্রিপুরার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। কমলপুরের শান্তিবাজারে যা ঘটেছে, তার আমি তীব্র নিন্দা জানাই। পুলিশ প্রশাসন যেন দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। আহত সকল কর্মকর্তা ও সাধারণ নাগরিকদের প্রতি রইল আমার সহানুভূতি।”
রঞ্জিত দেববর্মা আরও জানান, তিনি শীঘ্রই শান্তিরবাজার পরিদর্শনে যাবেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*