আত্মনির্ভর ভারত গঠনে ফুটপাত ব্যবসায়ী, দোকানদার ও কারিগরদের নিয়ে বিশেষ সম্মেলন

গোপাল সিং, খোয়াই, ১৫ ডিসেম্বর || রবিবার খোয়াই পুরাতন টাউন হলে আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে ২৫ নম্বর খোয়াই মণ্ডলের উদ্যোগে ফুটপাত ব্যবসায়ী, দোকানদার ও কারিগরদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনের মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও কারিগরদের স্বনির্ভর করে তোলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সম্মেলনের সূচনায় ভারত মাতা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামা প্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, বিজেপি খোয়াই মণ্ডলের সভাপতি অনুকূল চন্দ্র দাস, বিজেপি খোয়াই মণ্ডলের অন্যতম নেতৃত্ব ও খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, মণ্ডল সম্পাদক রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অনিমেষ নাগ, মণ্ডলের সহ-সভাপতি প্রণব বিশ্বাসসহ অন্যান্য বিজেপি নেতৃত্ববৃন্দ।
বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ আত্মনির্ভর ভারতের ধারণা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার বিকাশ, স্থানীয় কারিগরদের সক্ষমতা বৃদ্ধি এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন, আত্মনির্ভর ভারত শুধু একটি স্লোগান নয়, বরং দেশের অর্থনৈতিক ভিত মজবুত করার একটি শক্তিশালী মাধ্যম। সম্মেলনের মাধ্যমে অংশগ্রহণকারী ব্যবসায়ী ও কারিগরদের মধ্যে নতুন উদ্যম ও আশার সঞ্চার হয়েছে বলে আয়োজকদের দাবি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*