দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৭ জুলাই ।। আগরতলার পাশ দিয়ে বয়ে চলা হাওড়া – মরশুমে মরশুমে বদলে নেয় আপন ছবি। যে হাওড়া গ্রীষ্মের খরতাপে জলহীন শুষ্ক হয়ে নিজেই তৃষ্ণায় হাহাকার করে, ভরা বর্ষায় সেই হাওড়া ভয়ঙ্কর রুপে নদীর পারে বসত করা মানুষদের মনে ভীতির সঞ্চার করে। সাম্প্রতিক সময়ের অবিশ্রান্ত বৃষ্টি পাতে হাওড়া দু-কুল ছাপানো পরিস্থিতিতে চেনা হাওড়ার এ হচ্ছে অন্যরুপ। নদী আর মানুষের সম্পর্ক চিরকালের – সেই সম্পর্কের কথে মনে রেখেও হাওড়ার বিপদ সঙ্কুল ছবিতে প্রমাদ গুনছেন অনেকেই।
