শান্তিরবাজারে গণমুক্তি পরিষদের পঞ্চম মহকুমা সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ ডিসেম্বর || রাজ্যের এডিসি এলাকায় উন্নয়নের গতি থমকে গেছে বলে অভিযোগ তুললেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য ও রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শাসক দলের নেতারা জনস্বার্থের পরিবর্তে নিজেদের স্বার্থসাধনে ব্যস্ত রয়েছেন বলেও তিনি মন্তব্য করেন। তবে নতুন উদ্যমে সংগঠনকে শক্তিশালী করা গেলে এডিসি এলাকায় ফের উন্নয়নের কাজ ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার দক্ষিণ জেলার পতিছড়ি এলাকার মুড়াসিং পাড়ায় অনুষ্ঠিত ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের পঞ্চম শান্তিরবাজার মহকুমা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন জিতেন্দ্র চৌধুরী।
সম্মেলনে উপস্থিত ছিলেন এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, প্রাক্তন বিধায়ক সুধন দাস সহ সংগঠনের একাধিক নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব।
সম্মেলন শেষে এডিসির প্রাক্তন নির্বাহী সদস্য পরীক্ষিত মুড়াসিং-কে সভাপতি এবং বলরাম রিয়াং-কে সম্পাদক করে ৪৪ সদস্যের নতুন মহকুমা বিভাগীয় কমিটি গঠন করা হয়। মহকুমার ৮টি অঞ্চল থেকে মোট ২২৮ জন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*