এসসি ডিপার্টমেন্টকে শক্তিশালী করতে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে গুরুত্বপূর্ণ সভা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর || কংগ্রেস দলের এসসি ডিপার্টমেন্টের জাতীয় কো-অর্ডিনেটর তথা ত্রিপুরা দায়িত্বপ্রাপ্ত কো-অর্ডিনেটর টি সি দাসের উপস্থিতিতে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে এসসি ডিপার্টমেন্টের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় কো-অর্ডিনেটরের পাশাপাশি উপস্থিত ছিলেন ত্রিপুরা এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস, সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়, মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
এদিনের বৈঠকে রাজ্যে কংগ্রেসের এসসি ডিপার্টমেন্টকে কীভাবে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা যায়, সংগঠনের বিস্তার, কর্মসূচি গ্রহণ এবং তৃণমূল স্তরে দলীয় কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি এসসি সমাজের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আগামী দিনের কর্মসূচির রূপরেখা নিয়েও মতবিনিময় করা হয়।
সভা শেষে দলীয় নেতৃত্ব রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও এসসি সমাজের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*