১৯শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী “পুথিবা লাই-হারাওবা” উৎসব, ১৬ বছরে পদার্পণ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি || রাজ্যের মণিপুরী সম্প্রদায়ের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পরম্পরা “লাই-হারাওবা” উৎসব এ বছর ১৬তম বর্ষে পদার্পণ করছে। আগামী ১৯শে জানুয়ারি থেকে পুথিবায় শুরু হতে চলেছে পাঁচ দিনব্যাপী এই ঐতিহ্যবাহী “লাই-হারাওবা” উৎসব ও গ্রামীন মেলা।
উৎসব উপলক্ষে মণিপুর থেকে আগত খ্যাতনামা অমাইবা ও অমাইবী, পেনা খোংবা শিল্পীরা অংশগ্রহণ করবেন। পাশাপাশি বিখ্যাত মার্শাল আর্ট থাংতা প্রদর্শনের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্থানীয় শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য, গান ও বাদ্য পরিবেশন করবেন। দর্শনার্থীদের আকর্ষণের জন্য আয়োজন করা হয়েছে গ্রামীন মেলাও।
রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহায়তায় পুথিবা লাই-হারাওবা কমিটি এবং পুথিবা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এই পাঁচ দিনের উৎসবের শুভ সূচনা করবেন লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মণিপুরের মহারাজা ও রাজ্যসভার সাংসদ লেইসমবা সানাচাওবা। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারসহ অন্যান্য বিশিষ্টজনেরা।
শুক্রবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*