জেলা ভোক্তা আদালতের প্রেসিডেন্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, অপসারণের দাবিতে ক্ষোভ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি || জেলা ভোক্তা আদালতের প্রেসিডেন্ট গৌতম সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন আদালতের খুদ অফিস স্টাফরা। অভিযোগ, তিনি নাকি প্রায় প্রতিদিনই মদ্যপ অবস্থায় অফিসে আসেন, যার ফলে দপ্তরের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
এই অভিযোগকে ঘিরে আদালত চত্বরে তীব্র অসন্তোষ ছড়িয়েছে। শুধু অফিস স্টাফরাই নয়, আদালতে আসা একাধিক আইনজীবীও প্রেসিডেন্ট গৌতম সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। আইনজীবীদের দাবি, এর আগেও তাঁর আচরণ ও দায়িত্বহীনতার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। তবে সেই সময় সংশ্লিষ্ট মহল থেকে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এদিন ফের একবার আইনজীবীরা একজোট হয়ে গৌতম সরকারকে ওই পদ থেকে অপসারণের জোরালো দাবি জানান। তাঁদের বক্তব্য, একজন দায়িত্বশীল বিচারিক পদে থাকা ব্যক্তির এ ধরনের আচরণ অত্যন্ত অনভিপ্রেত এবং তা বিচার ব্যবস্থার মর্যাদাকে প্রশ্নের মুখে ফেলছে।
ঘটনা নিয়ে ইতিমধ্যেই আদালত চত্বরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর সকলের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*