মহারাষ্ট্র, ২৮ জানুয়ারি || এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। পাশা মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানে থাকা আরও পাঁচ যাত্রীর, জানিয়েছে DGCA।
বুধবার সকালে মহারাষ্ট্রে বারামতিতে অবতরণের সময় ভেঙ্গে পড়ে বিমানটি। জানা যায়, মুম্বই থেকে বারামতি যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনা। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। জানা যায়, জেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন মহারাষ্ট্রের ‘মহাজুটি’ সরকারের অন্যতম শরিক তথা উপমুখ্যমন্ত্রী অজিত। একটি ব্যক্তিগত বিমানে সফর করছিলেন তিনি।
