আর্থিক অন্তর্ভুক্তি ও সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি, সেরা এজেন্টদের সংবর্ধনা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ ফেব্রুয়ারী || সোমবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ত্রিপুরা জেলা প্রশাসন ও ডাইরেক্টরেট অফ ইন্সটিটিউশনাল ফাইনান্স-এর যৌথ উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে “আর্থিক অন্তর্ভুক্তি, প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ স্কিম, সাইবার অপরাধ” বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাধারণ মানুষের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, প্রধানমন্ত্রীর বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে অবহিত করা এবং সাইবার অপরাধ থেকে নিরাপদ থাকার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি ক্ষুদ্র সঞ্চয় স্কিমের গুরুত্ব তুলে ধরা হয় এবং সেরা কর্মক্ষম SAS ও MPKBY এজেন্টদের সংবর্ধনা জানানো হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, ক্ষুদ্র সঞ্চয় নিগমের অধিকর্তা রখি বিশ্বাস সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আর্থিক অন্তর্ভুক্তি ও সাইবার সচেতনতা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন, তেমনি সঞ্চয় প্রকল্পগুলির প্রসারও আরও সুদৃঢ় হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*