রাজ্যের পর্যটন শিল্পকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে ব্রম্হ্মকুন্ডুতে গড়ে উঠছে আধুনিক ইকো-ট্যুরিজম পার্ক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ফেব্রুয়ারী || রাজ্যের পর্যটন শিল্পকে আরও সুসংহত করা এবং পর্যটকদের কাছে ত্রিপুরাকে অধিক আকর্ষণীয় করে তুলতে একাধিক প্রকল্প গ্রহণ করেছে রাজ্য পর্যটন দপ্তর। ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রকল্পের কাজ সম্পন্ন হয়ে পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের জন্য উৎসর্গ করা হয়েছে।
এই ধারাবাহিকতায় মোহনপুর মহকুমার অধীন ব্রম্হ্মকুন্ডুতে আধুনিক ইকো-ট্যুরিজম পার্ক ও বিনোদন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার এই নির্মীয়মান প্রকল্পের কাজ পরিদর্শনে যান রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধূরী।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। কাজের অগ্রগতি খতিয়ে দেখে মন্ত্রী নির্দিষ্ট সময়সীমার মধ্যে গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও নির্মাণকারী সংস্থাকে কড়া নির্দেশ দেন।
প্রশাসনের আশা, এই প্রকল্প সম্পূর্ণ হলে ব্রম্হ্মকুন্ডু রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*