নবারুন চক্রবর্তী, সাব্রুম, ০৭ ফেব্রুয়ারী || সাত চাঁদ লোকনাথ সেবা মন্দির আশ্রম কমিটি ও স্বাস্থ্য সংস্থা ফিটনেস ওয়্যারলেস-এর যৌথ উদ্যোগে আজ সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত সাব্রুম মহকুমার অন্তর্গত সাত চাঁদ লোকনাথ সেবা মন্দির প্রাঙ্গণে একদিনের মেগা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
এই স্বাস্থ্য শিবিরে গ্রামের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে বডি চেকআপ, স্বাস্থ্য পরীক্ষা এবং বিশেষজ্ঞ ফিটনেস কোচের মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়। শিবির চলাকালীন সাত চাঁদের বিভিন্ন এলাকার বহু মানুষ উপস্থিত থেকে স্বাস্থ্য পরীক্ষা করান এবং স্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত তথ্য গ্রহণ করেন।
শিবিরে শরীরের ওজন কমানো ও ওজন বাড়ানোর সঠিক পদ্ধতি, পাশাপাশি শিশুদের শরীরচর্চা ও সুস্থ জীবনযাপন নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিটনেস কোচ গায়েত্রী দাসসহ অন্যান্যরা।
এই স্বাস্থ্য শিবির সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন ফিটনেস কোচ গায়েত্রী দাস। তিনি বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সঠিক শরীরচর্চার মাধ্যমে সুস্থ জীবন গড়ে তোলা সম্ভব এবং এ ধরনের শিবির গ্রামাঞ্চলের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
