আগরতলায় সফলভাবে অনুষ্ঠিত AIYF-এর ১৩তম ত্রিপুরা রাজ্য সম্মেলন, নতুন রাজ্য পরিষদ গঠন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ ফেব্রুয়ারী || রবিবার আগরতলার জুনু দাস ভবনে সারা ভারত যুব ফেডারেশনের (AIYF) ১৩তম ত্রিপুরা রাজ্য সম্মেলন সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়। সম্মেলন স্থলের নামকরণ করা হয় ধীরেন্দ্র রিয়াং নগর এবং মঞ্চের নামকরণ করা হয় এঞ্জেল চাকমা মঞ্চ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন AIYF-এর জাতীয় সভাপতি রৌসন সিনহা। সংগঠনের পতাকা উত্তোলন করেন AIYF-এর প্রাক্তন রাজ্য সম্পাদক তথা সিপিআই ত্রিপুরা রাজ্য পরিষদের সম্পাদক মিলন বৈদ্য।
শহীদ বেদিতে মাল্যদান করেন রৌসন সিনহা, সিপিআই রাজ্য সম্পাদক মিলন বৈদ্য, সিপিআই নেতা ধনমনী সিনহা, সুব্রত দেবনাথ, AIYF রাজ্য সভাপতি অজিত দাস, AIYF নেতা মনোরঞ্জন ত্রিপুরা, মৃনাল বসাক, বিকাশ দে, শ্রীকান্ত দে, AIYF নেত্রী জয়া বিশ্বাস, সুস্মিতা নন্দী, AISF নেতা শুভদীপ মজুমদার, সায়ন পাল সহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
সম্মেলনের কাজ শুরু হয় অজিত দাসকে সভাপতি করে। AIYF-এর জাতীয় সভাপতি রৌসন সিনহাকে রিসা ও ফুল দিয়ে সংবর্ধনা জানান জয়া বিশ্বাস ও সুস্মিতা নন্দী। শোক প্রস্তাব পাঠ করেন AISF নেতা শুভদীপ মজুমদার। প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উদ্বোধনী ভাষণ দেন AIYF-এর জাতীয় সভাপতি রৌসন সিনহা। এরপর বক্তব্য রাখেন সিপিআই ত্রিপুরা রাজ্য সম্পাদক মিলন বৈদ্য এবং সিপিআই নেতা ধনমনী সিনহা। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন AIYF ত্রিপুরা রাজ্য সম্পাদক বিক্রমজিৎ সেনগুপ্ত। প্রতিবেদনের উপর প্রতিনিধিরা গঠনমূলক আলোচনা করেন।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ ১৫ জনের নতুন রাজ্য পরিষদ ও ৪ জন আমন্ত্রিত সদস্য নিয়ে মোট ১৯ জনের রাজ্য পরিষদ গঠন করা হয়। এতে AIYF ত্রিপুরা রাজ্য পরিষদের সভাপতি ও সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হন যথাক্রমে অজিত দাস ও বিক্রমজিৎ সেনগুপ্ত।
নবগঠিত রাজ্য পরিষদের অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি মনোরঞ্জন ত্রিপুরা, জয়ন্ত মজুমদার,
সহ-সম্পাদক সুস্মিতা নন্দী, সুব্রত দে, কোষাধ্যক্ষ শুভদীপ মজুমদার।
সম্মেলন রাজ্যের যুবসমাজের বিভিন্ন দাবি-দাওয়া, সমস্যা ও ভবিষ্যৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ দিশা নির্ধারণ করে সমাপ্ত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*