ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স ভেঙে পড়ে মৃত ৭

জাতীয় ডেস্ক, ঝাড়খণ্ড, ২৪ ফেব্রুয়ারী || ঝাড়খণ্ডের ছাত্রা জেলায় রাঁচি থেকে দিল্লিগামী একটি এয়ার অ্যাম্বুলেন্স ভেঙে পড়ে সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। Directorate General of Civil Aviation (ডিজিসিএ) জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সূত্রের খবর, সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচি থেকে উড়ে যাওয়ার পর ৭টা ৩৪ মিনিটে কলকাতা এটিসির সঙ্গে যোগাযোগ করে খারাপ আবহাওয়ার কারণে বিকল্প রুট চাওয়া হয়। এরপর বারাণসীর দক্ষিণ-পূর্বে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে রাডার ও যোগাযোগ দু’টিই বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার তদন্তে নেমেছে Air Accidents Investigation Branch (এএআইবি)। তারা দিল্লিতে উড়ান সংস্থা RedBird Aviation-এর দফতরে নথি ও সেফটি অডিট রিপোর্ট খতিয়ে দেখছে। সংস্থার তরফে জানানো হয়েছে, বিমানে দুই অভিজ্ঞ পাইলট ছিলেন এবং খারাপ আবহাওয়ার বিষয়ে এটিসিকে জানানো হয়েছিল।
গভীর জঙ্গলে দুর্ঘটনাস্থলে পৌঁছনো ও উদ্ধারকাজ ছিল অত্যন্ত কঠিন। Sashastra Seema Bal (এসএসবি) জানিয়েছে, প্রায় ২ কিলোমিটার কাঁধে করে দেহ নামাতে হয়েছে। বিমানে দুই ক্রু সদস্য ও পাঁচ যাত্রী ছিলেন, যার মধ্যে একজন গুরুতর দগ্ধ রোগী ও তাঁর পরিবার। সকলেরই মৃত্যু হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*