গোপাল সিং, খোয়াই, ২৪ ফেব্রুয়ারী || খোয়াই থানাধীন চেরমা বাজার এলাকার শীল পাড়ায় অমৃত শীলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড! অগ্নিনির্বাপক দপ্তরে আগুন লাগার সাথে সাথে খবর দিলেও, ৩০ মিনিট পর পৌঁছায় বলে অভিযোগ ক্ষতিগ্রস্থ পরিবারের। যদিও দমকল কর্মীদের পৌছার আগেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এলাকাবাসীরা। প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা। মোটর বাইক, মুদি দোকানের সামগ্রী, সাইকেল, সিলিন্ডার সহ মুরগের ফার্ম পুড়ে ছাই। এর আগেও এরকম অগ্নিকান্ড ঘটেছে বলে দাবি অমৃত শীলের এবং আজকের অগ্নিকাণ্ডে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি অমৃত শীলের।
