যুব মোর্চার সভাপতি রূপক ঘোষের উপর হামলার প্রতিবাদে খোয়াই-তেলিয়ামুড়া সড়ক অবরোধ মহিলা মোর্চার

গোপাল সিং, খোয়াই, ০৬ মার্চ || খোয়াইয়ের রামচন্দ্রঘাট যুব মোর্চার সভাপতি রূপক ঘোষ-এর উপর হামলার প্রতিবাদে শুক্রবার সড়ক অবরোধে সামিল হন বিজেপি কর্মী-সমর্থকরা। এই কর্মসূচির জেরে খোয়াই-তেলিয়ামুড়া প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে এবং দু’দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দোষীদের অতিসত্বর গ্রেপ্তার করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক।
জানা গেছে, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে খোয়াই-কল্যাণপুর এলাকার বিজেপি মহিলা মোর্চা ও যুব মোর্চার নেতৃত্বে দলীয় কর্মীরা সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তারা খোয়াই-তেলিয়ামুড়া সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খোয়াই থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়। প্রসঙ্গত, রামচন্দ্রঘাট যুব মোর্চার সভাপতি রূপক ঘোষের উপর হামলার ঘটনার জেরে ইতিমধ্যেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে দলীয় কর্মীদের এই সড়ক অবরোধে পরিস্থিতি আরও চাঞ্চল্যকর হয়ে ওঠে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*