আপডেট প্রতিনিধি, নয়া দিল্লী, ১১ মার্চ || দেশে প্রথমবারের মতো ইচ্ছামৃত্যু (প্যাসিভ ইউথানেশিয়া) সংক্রান্ত এক ঐতিহাসিক সিদ্ধান্তে লাইফ সাপোর্ট সিস্টেম খুলে নেওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশে গুরুতর অসুস্থ হরীশ রানার লাইফ সাপোর্ট সিস্টেম খুলে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন হরীশ রানা এবং লাইফ সাপোর্টের মাধ্যমেই তাঁকে জীবিত রাখা হয়েছিল। পরিবার ও চিকিৎসকদের আবেদনের ভিত্তিতে বিষয়টি আদালতে ওঠে। সমস্ত দিক খতিয়ে দেখে এবং মানবিক দৃষ্টিভঙ্গি বিবেচনা করে এই গুরুত্বপূর্ণ রায় দেয় সুপ্রিম কোর্ট।
আইন বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত দেশের বিচার ব্যবস্থায় এক নতুন নজির স্থাপন করল। একই সঙ্গে ইচ্ছামৃত্যু নিয়ে দীর্ঘদিনের আইনি ও নৈতিক বিতর্কেও নতুন মাত্রা যোগ করল এই রায়।
এই ঐতিহাসিক সিদ্ধান্ত ভবিষ্যতে এ ধরনের সংবেদনশীল মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিশা দেখাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
