কলকাতায় ত্রিপুরার দুই শিল্পীর ‘সমান্তরাল’ চিত্রপ্রদর্শনী, দর্শকদের উচ্ছ্বসিত সাড়া

আপডেট প্রতিনিধি, কলকাতা, ২২ মার্চ || ত্রিপুরার দুই প্রতিভাবান চিত্রশিল্পী জয়দীপ ভট্টাচার্য ও উমা মজুমদারের যৌথ চিত্রপ্রদর্শনী ‘সমান্তরাল’-এর শুভ উদ্বোধন হল কলকাতার চারুবাসনা আর্ট গ্যালারিতে অবস্থিত যোগেন চৌধুরী সেন্টার ফর আর্ট-এ। গত ২১শে মার্চ ২০২৬ এই প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী তাপস কোনার। এছাড়াও উপস্থিত ছিলেন ডঃ রাহাত কে মাহান্তি, ডেপুটি সেক্রেটারি, ললিতকলা একাডেমী, ভারত সরকার; বিশিষ্ট শিল্পী সিদ্ধার্থ ঘোষ; ভাস্কর সুরজিৎ বণিক; চিত্রশিল্পী দীপ্তিস ঘোষ দস্তিদার এবং সিএনসিআই ক্যান্সার হাসপাতালের বিশিষ্ট অনকোলজিস্ট ডঃ জয়ন্ত চক্রবর্তীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রদর্শনীতে মোট ৩৪টি চিত্রকর্ম স্থান পেয়েছে, যেখানে দুই শিল্পীর ভিন্নধর্মী ভাবনা ও শৈল্পিক দৃষ্টিভঙ্গির এক অনন্য সমান্তরাল উপস্থাপনা দেখা যাচ্ছে। দর্শকদের কাছ থেকে প্রদর্শনীটি ইতিমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
উল্লেখ্য, এই চিত্রপ্রদর্শনী আগামী ২৫শে মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। শিল্পপ্রেমীদের কাছে এটি এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*