আসন্ন এডিসি নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের জোর উদ্যোগ, কৈলাসহর থানায় সর্বদলীয় বৈঠক, আইনশৃঙ্খলায় কড়া নজর

আপডেট প্রতিনিধি, কৈলাসহর, ২২ মার্চ || আসন্ন এডিসি নির্বাচনকে ঘিরে জোরদার প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রশাসনিক তৎপরতা। এই প্রেক্ষিতে রবিবার দুপুরে কৈলাসহর থানার প্রাঙ্গণে এক গুরুত্বপূর্ণ সর্বদলীয় প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের মূল উদ্দেশ্য ছিল নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ ও অবাধ রাখা। এতে উপস্থিত ছিলেন কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক এবং কৈলাসহর থানার ওসি তাপস মালাকার। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।
সভায় নির্বাচনী প্রচার থেকে শুরু করে ভোটগ্রহণের দিন পর্যন্ত আইনশৃঙ্খলা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বরদাস্ত করা হবে না।
পুলিশ প্রশাসন সব রাজনৈতিক দলের কাছে সহযোগিতা কামনা করে জানায়, উত্তেজনা প্রশমন এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। নির্বাচনী হানাহানি রুখে একটি সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকল পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।
প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট মহল। এখন দেখার বিষয়, নির্বাচনের দিন পর্যন্ত এই শান্তিপূর্ণ পরিবেশ কতটা বজায় রাখা সম্ভব হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*