আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ || অভনগর এলাকায় সংঘটিত এক চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল এনসিসি থানার পুলিশ। গত ১১ই মার্চ নব জয় ত্রিপুরা নামে এক ব্যক্তির ভাড়াবাড়ি থেকে স্বর্ণের চেইন, কানের দুল, নগদ অর্থ এবং একটি ব্লুটুথ ডিভাইস চুরি হয়ে যায়।
ঘটনার পরপরই তদন্তে নামে এনসিসি থানার পুলিশ। টানা অভিযানের মাধ্যমে পুলিশ চুরি হওয়া সামগ্রীসহ মোট ৬ জন অভিযুক্ত চোরকে আটক করতে সক্ষম হয়। পুলিশের তৎপরতায় দ্রুতই উদ্ধার হয় সমস্ত চুরি যাওয়া জিনিসপত্র।
পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত সামগ্রীগুলো প্রকৃত মালিক নব জয় ত্রিপুরার হাতে তুলে দেয় পুলিশ।
এনসিসি থানার এই সাফল্যে এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে এবং পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।
